সৌদি আরবে হামলার নিন্দা আল আজহারের
সৌদি আরবে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আল আজহার, যা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে সতর্ক করেছে।
মূল বিষয়
AIসৌদি আরবের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসরের আল আজহার শরিফ। তারা বলেছে, এসব হামলা ইসলামী সুসম্পর্ক ও প্রতিবেশীর অধিকার লঙ্ঘন এবং সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর অগ্রহণযোগ্য হস্তক্ষেপ।
আজ কায়রো থেকে প্রকাশিত এক বিবৃতিতে আল আজহার জানিয়েছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব কর্মকাণ্ড নিরীহ বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে ফেলতে পারে এবং অঞ্চলে উত্তেজনা ও সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।
এ প্রেক্ষাপটে, আল আজহার সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং আরও উত্তেজনা ও সংঘাত এড়াতে যুক্তি ও প্রজ্ঞার পথ অনুসরণ করে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং জনগণের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে।
