রবিবার শুরু হচ্ছে প্রিন্স নাইফ কোরআন প্রতিযোগিতার প্রাথমিক পর্ব
আগামী রবিবার সৌদি আরবজুড়ে শুরু হচ্ছে প্রিন্স নাইফ কোরআন প্রতিযোগিতার প্রথম পর্ব, এতে অংশ নিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মূল বিষয়
AIআগামী রবিবার থেকে শুরু হচ্ছে প্রিন্স নাইফ বিন আবদুলআজিজ (রহ.) কোরআন হিফজ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন প্রদেশের প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে পাঁচটি শাখায় অনুষ্ঠিত হবে। মোট পুরস্কারের পরিমাণ তিন মিলিয়ন সৌদি রিয়াল।
প্রতিযোগিতাটি স্বরাষ্ট্র মন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সৌদ বিন নাইফ বিন আবদুলআজিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। এর লক্ষ্য—মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোরআন মুখস্থ ও সুন্দর তিলাওয়াতে উৎসাহিত করা।
প্রিন্স নাইফ বিন আবদুলআজিজ (রহ.)-এর কোরআনপ্রেম ও কোরআনভিত্তিক কর্মসূচিতে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আয়োজন। তিনি বিশ্বাস করতেন, কোরআন মানুষের চরিত্র গঠনে ও সমাজে চিন্তাগত নিরাপত্তা ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
