সৌদি আরবে হুথিদের হামলা অগ্রহণযোগ্য: ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় জোট লোহিত সাগরে জাহাজ নিরাপত্তা জোরদার করেছে, হুথিদের হামলা ও সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সমন্বয়ের মধ্যেই।
মূল বিষয়
AIইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা কাইয়া কালাস বলেছেন, সৌদি আরবে হুথিদের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বৈশ্বিক অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে।
এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে কালাস জানান, তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইয়েমেনে সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখার কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, নৌ চলাচল নির্বিঘ্ন ও শুল্কমুক্ত হওয়া জরুরি।
তিনি আরও জানান, ইউরোপ লোহিত সাগরে হুথিদের হামলা থেকে জাহাজ রক্ষায় সহায়তা করছে। ইউরোপীয় ইউনিয়নের 'অ্যাসপিডেস' অভিযান নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তাদের জাহাজের সতর্কতা বাড়িয়েছে এবং টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।
