মসজিদুল হারামে হজযাত্রীদের জন্য ইন্টারঅ্যাকটিভ নির্দেশনা বোর্ড
মসজিদুল হারামে ইন্টারঅ্যাকটিভ নির্দেশনা বোর্ড হজযাত্রীদের চলাচল সহজ করেছে, আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও মানচিত্র ব্যবহারের মাধ্যমে।
মূল বিষয়
AIমসজিদুল হারামের চত্বর ও বিভিন্ন স্থানে স্থাপিত ইন্টারঅ্যাকটিভ নির্দেশনা বোর্ড হজযাত্রীদের চলাচল সহজ করেছে এবং তাদের প্রয়োজনীয় গন্তব্য ও সেবাসমূহ খুঁজে পেতে সহায়তা করছে।
এই বোর্ডগুলোতে ইন্টারঅ্যাকটিভ মানচিত্র, পরিচিতিমূলক চিহ্ন ও কিউআর (QR) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন স্থানের অবস্থান নির্ধারণ ও নানা সেবার পথ খুঁজে পেতে সহজ করে তুলেছে।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর দেখভালের জন্য গঠিত সরকারি সংস্থা মসজিদুল হারামের স্থান নির্দেশনা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে, যাতে আগতরা সহজেই নিজেদের অবস্থান ও প্রয়োজনীয় সেবা খুঁজে পেতে পারেন।

ভিজিটররা কিউআর কোড স্ক্যান করে ইন্টারঅ্যাকটিভ মানচিত্রে প্রবেশ করতে পারেন। পাশাপাশি, নির্দেশনা চিহ্ন ও রঙের মাধ্যমে বিভিন্ন সেবা ও স্থাপনা সহজে চেনা যায়, এতে তথ্য আরও স্পষ্ট ও ব্যবহারযোগ্য হয়।
এই উদ্যোগগুলো নির্দেশনা ও প্রযুক্তি-ভিত্তিক সেবা উন্নয়নের অংশ, যাতে মসজিদুল হারাম ও তার চত্বরে চলাচল আরও সহজ ও নির্বিঘ্ন হয়।
