অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অক্টোবরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। নভেম্বরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মূল বিষয়
AIজাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আগামী অক্টোবরে সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, নভেম্বরেও বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
কেন্দ্রের মুখপাত্র হুসাইন আল-কাহতানি জানান, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রিয়াদ, মক্কা, মদিনা, আসির, আল-বাাহা, জাজান, নাজরান, কাসিম, হাইল, পূর্বাঞ্চল, জউফ, তাবুক ও উত্তর সীমান্ত অঞ্চলে। তবে অঞ্চলভেদে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা ভিন্ন হতে পারে।
কাহতানি আরও বলেন, এই পূর্বাভাস জাতীয় আবহাওয়া কেন্দ্রের নিয়মিত পর্যবেক্ষণ করা জলবায়ু সূচকের ভিত্তিতে দেওয়া হয়েছে। বৃষ্টির বিস্তারিত অবস্থা ও সময়-স্থান অনুযায়ী বণ্টন, প্রভাবের সময় যত ঘনিয়ে আসবে, তত স্পষ্ট হবে। এ জন্য সর্বশেষ তথ্য ও আবহাওয়া উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, কেন্দ্র থেকে প্রত্যাশিত বৃষ্টিপাতের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে প্রভাবিত অঞ্চল, সময় ও পরিস্থিতির অগ্রগতি উল্লেখ থাকবে। তিনি সবাইকে আবহাওয়া কেন্দ্রের প্রতিবেদন ও অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করার আহ্বান জানান, যাতে আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেট জানা যায়।
