মক্কা প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা যুবরাজের
যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, মক্কা প্রতিরক্ষা জোট গঠনের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা হবে।
মূল বিষয়
AIসৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, উপসাগরীয় সব দেশকে লক্ষ্য করে চালানো হামলা প্রমাণ করে, এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা অবিচ্ছেদ্য। আমরা আমাদের ভাইদের সঙ্গে উপসাগরীয় নিরাপত্তা রক্ষায়, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক সংহতিতে কাজ করছি। পাশাপাশি, বাদশাহ সালমানের নেতৃত্বে যৌথ উদ্যোগ জোরদার করে, পরিষদের লক্ষ্য ও নাগরিকদের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
শুরা পরিষদের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী ভাষণে তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানো এবং সংঘাত-উত্তেজনা এড়াতে সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে 'মক্কা প্রতিরক্ষা জোট' গঠন করা হয়েছে। এ উদ্যোগে অংশ নেওয়া বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সমর্থন এবং তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার অবদানকে আমরা কৃতজ্ঞচিত্তে স্বীকার করি।
