মক্কা ও বেসামরিক এলাকায় হুথিদের হামলার নিন্দা বিশ্ব মুসলিম লীগের
বিশ্ব মুসলিম লীগ মক্কা ও সৌদি আরবের বেসামরিক এলাকায় হুথি মিলিশিয়ার হামলার নিন্দা জানিয়েছে এবং সৌদি আরবের পাশে থাকার কথা বলেছে।
মূল বিষয়
AIবিশ্ব মুসলিম লীগ মক্কা ও সৌদি আরবের বেসামরিক এলাকায় হুথি সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী এসব হামলার সবকটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।
বিশ্ব মুসলিম লীগের মহাসচিব ও মুসলিম স্কলার্স বোর্ডের প্রধান শেখ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা এক বিবৃতিতে বলেন, এই হামলাগুলো পবিত্র স্থানসমূহের মর্যাদা লঙ্ঘন এবং সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলছে।
তিনি আরও বলেন, এসব হামলা বিশ্বের দুইশ কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত হানে এবং ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।
বিশ্ব মুসলিম লীগের বিভিন্ন সংগঠন, পরিষদ ও এর আওতাধীন মুসলিম জনগণের পক্ষ থেকে তিনি আবারও সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং পবিত্র স্থানসমূহের নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি সমর্থন জানান।
