২০২৬ সালকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার বছর’ ঘোষণা যুবরাজের
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন, ২০২৬ সালকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার বছর’ হিসেবে পালন করবে সৌদি আরব, বিশ্বে নেতৃত্বের লক্ষ্যে।
মূল বিষয়
AIসৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, "আমরা ২০২৬ সালকে 'কৃত্রিম বুদ্ধিমত্তার বছর' হিসেবে ঘোষণা করেছি, যাতে সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও সমাধান বিকাশে বিশ্বে নেতৃত্ব দিতে পারে, উৎপাদনশীলতা বাড়াতে ও সেবার মান উন্নত করতে এবং সৌদি দক্ষ জনশক্তিকে প্রশিক্ষিত করতে পারে।"
বার্ষিক রাজকীয় ভাষণে এবং বাদশাহ সালমানের পক্ষে শুরা পরিষদের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনে যুবরাজ আরও বলেন, "বর্তমানে অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রমাণ করে যে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা মানে স্থবির থাকা নয়, বরং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা।"
তিনি আরও বলেন, "বিশ্বজুড়ে চলমান পরিবর্তনের প্রেক্ষাপটে, অর্থনৈতিক বৈচিত্র্য বাড়াতে নেওয়া সংস্কারগুলোর গুরুত্ব স্পষ্ট হয়েছে। এতে সৌদি আরবের সংকট মোকাবিলার সক্ষমতা বেড়েছে এবং হুমকিকে সুযোগে পরিণত করে দেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে, পাশাপাশি উন্নয়নমূলক অগ্রাধিকারগুলো দক্ষতা ও স্থায়িত্বের সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।"
