সৌদি নিরাপত্তা প্রশ্নে কোনো আপস নয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, কোনো অজুহাতে উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ডে হামলা মেনে নেওয়া হবে না।
মূল বিষয়
AIপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ডে কোনো অজুহাতে হামলা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, অঞ্চলে চলমান উত্তেজনা সংঘাতের পরিধি বাড়িয়ে দিচ্ছে।
২০২৬ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সংঘাতের পরিসর বাড়াচ্ছে। তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশের জনগণের প্রত্যাশা পূরণে আরও উন্মুক্ত অংশীদারিত্ব গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ আরও স্থিতিশীল হয়।
'আল-আরাবিয়া'র বরাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের নিরাপত্তা কোনোভাবেই আপসযোগ্য নয়। উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা আন্তর্জাতিক বিষয়, যা বৈশ্বিক অর্থনীতির নিরাপত্তার সঙ্গে জড়িত এবং এটি কেবল সদস্য দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখালেই নিশ্চিত হবে।
বিন ফারহান আরও বলেন, উত্তেজনা কমিয়ে আনা জরুরি, যাতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ তৈরি হয় এবং সৌদি আরবের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার উপযোগী সমাধান খুঁজে পাওয়া যায়।
