সৌদি আরবে বুধবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
বুধবার পর্যন্ত সৌদি আরবের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নিরাপদে থাকতে ও সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মূল বিষয়
AIসৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে আগামী বুধবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। এ অবস্থায় সাধারণ নাগরিকদের সতর্কতা অবলম্বন, নিরাপদ স্থানে অবস্থান এবং স্রোতপূর্ণ এলাকা ও উপত্যকা এড়িয়ে চলার পাশাপাশি সেখানে সাঁতার না কাটার পরামর্শ দিয়েছে সাধারণ নাগরিক সুরক্ষা অধিদপ্তর। এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এতে বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলিঝড়ের আশঙ্কা রয়েছে। এসবের মধ্যে তায়েফ, আজম, মাইসান ও আরদিয়াত এলাকাগুলো বেশি ঝুঁকিতে থাকবে। এছাড়া মক্কার পবিত্র নগরী, কামেল, জুমুম, কুনফুদা ও লাইথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, জাজান, আসির ও আল-বাাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এতে বন্যা, শিলাবৃষ্টি ও ধুলিঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া মদিনা, হাইল, জউফ, উত্তর সীমান্ত, তাবুক ও পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এক্স-এ টুইটটি দেখুন
