সৌদি আরবে ইয়েমেনিদের জন্য অবস্থান সংশোধনের সুযোগে কারা উপকৃত হবেন
সৌদি আরবে অবস্থান সংশোধনের সুযোগে কোন কোন ইয়েমেনি নাগরিক উপকৃত হবেন, তা জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।
মূল বিষয়
AIসৌদি আরবে অনিয়মিতভাবে অবস্থানরত ইয়েমেনি নাগরিকদের জন্য অবস্থান সংশোধনের সুযোগে কারা উপকৃত হবেন, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।
পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সুবিধা পাবেন— যাদের ইকামা মেয়াদোত্তীর্ণ হয়েছে, যারা কর্মস্থলে অনুপস্থিত, যাদের ভিসিটর আইডি বা যেকোনো ধরনের ভিজিট ভিসা মেয়াদোত্তীর্ণ, এবং যাদের কাছে ইয়েমেনি পাসপোর্ট বা কোনো বৈধ কাগজপত্র নেই।
এক্স-এ টুইটটি দেখুন
অবস্থান সংশোধনের জন্য কী কী কাগজপত্র লাগবে?
১ - যাদের ইকামা মেয়াদোত্তীর্ণ বা যারা কর্মস্থলে অনুপস্থিত: বৈধ ইয়েমেনি পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকতে হবে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম (আবশার, পেশাদার শ্রমিকদের জন্য কুওয়া, গৃহকর্মীদের জন্য মুসান্দ) ব্যবহার করে অনলাইনে অবস্থান সংশোধনের আবেদন করতে পারবেন, কোনো সরকারি দপ্তরে যেতে হবে না।
২ - যাদের ভিজিটর আইডি বা যেকোনো ধরনের ভিজিট ভিসা মেয়াদোত্তীর্ণ এবং যাদের বায়োমেট্রিক তথ্য সৌদি আরবের সিস্টেমে নিবন্ধিত: তাদের ভিসার মেয়াদ অনলাইনে ৬ মাস বাড়ানো হবে। এ জন্য বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্ট অধিদপ্তরে যেতে হবে না।
৩ - যাদের কাছে ইয়েমেনি পাসপোর্ট বা কোনো কাগজপত্র নেই: আবশার প্ল্যাটফর্মে গিয়ে সংশোধন সাইট নির্বাচন করে নির্ধারিত সময় ও স্থানে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সঙ্গে ইয়েমেনি নাগরিকত্বের প্রমাণস্বরূপ পাসপোর্ট বা নিজ দেশের দূতাবাস থেকে ইস্যু করা যেকোনো ভ্রমণ নথি আনতে হবে।
