এশিয়া-প্রশান্ত মহাসাগরে আংশিকভাবে মাইক্রোসফট সেবা পুনরুদ্ধার
মাইক্রোসফট জানিয়েছে, তাদের সেবায় এখনও স্বাভাবিক কার্যকারিতা ফেরেনি এবং ব্যবহারকারীরা প্রবেশে সমস্যার মুখে পড়তে পারেন।
মূল বিষয়
AIমাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের সেবায় প্রবেশে সমস্যা অনুভব করতে পারেন এবং এখনো স্বাভাবিক কার্যকারিতা পুরোপুরি ফিরে আসেনি।
কোম্পানিটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ক্ষতিকর কার্যকলাপের প্রমাণ মেলেনি, তবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবকাঠামোর কিছু অংশে সেবা পুনরুদ্ধারে অগ্রগতি হয়েছে।
মাইক্রোসফট আরও জানিয়েছে, তারা এখন অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলের অবকাঠামোতে সমস্যা সমাধানের কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।
এর আগে মাইক্রোসফটের বিভিন্ন সেবায়, যেমন Microsoft 365, Outlook ও Teams-এ কারিগরি সমস্যা দেখা দেয়, যার ফলে যুক্তরাষ্ট্রে হাজারো ব্যবহারকারী এসব সেবায় প্রবেশ করতে পারেননি।
ইন্টারনেট সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় সময় অনুযায়ী দুপুর ১টা ২৭ মিনিট পর্যন্ত শুধু আউটলুক সেবায় ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। তবে এই সংখ্যা ব্যবহারকারীদের অভিযোগের ওপর ভিত্তি করে, প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বেশি হতে পারে।
