ডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়া নিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান
ডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। খেজুরের ধরন ও পরিপক্বতার ওপর চিনি ও আর্দ্রতার পরিমাণ ভিন্ন হতে পারে।
মূল বিষয়
AIডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়া নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে আহ্বান জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় তাদের 'আশ বিসাহা' এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, খেজুর এক হলেও এতে চিনির পরিমাণ ভিন্ন হতে পারে। খেজুর যত শুকিয়ে যায়, এতে আর্দ্রতা কমে এবং চিনির ঘনত্ব বাড়ে।
মন্ত্রণালয় আরও জানায়, রুতাব (আংশিক পাকা) অবস্থায় খেজুরে মোট চিনি কম থাকে—৩৫% থেকে ৫৫% পর্যন্ত, এবং তখন এতে পানি ও আঁশের পরিমাণ বেশি থাকে।
সম্পূর্ণ পাকা খেজুরে (তামর) পানি কমে যায় এবং মোট চিনির ঘনত্ব বেড়ে ৫০% থেকে ৮৫% পর্যন্ত হতে পারে।
মন্ত্রণালয় আরও জানায়, খেজুরের ধরন ও পরিপক্বতার স্তর যাই হোক, পরিমিত খাওয়াই উপকার পাওয়ার মূল চাবিকাঠি, অতিরিক্ত খেলে ক্যালোরি বেশি হয়ে যেতে পারে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
