আইসক্রিম খেলে গলা ব্যথা বাড়ে কি? চিকিৎসকের ব্যাখ্যা
গলা ব্যথার সময় আইসক্রিম খাওয়া ক্ষতিকর—এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন চিকিৎসক আলিনা আজিজোভা। বরং ঠান্ডা খাবার সাময়িকভাবে ব্যথা কমাতে পারে।
মূল বিষয়
AIচিকিৎসক আলিনা আজিজোভা বলেছেন, গলা ব্যথার সময় আইসক্রিম খেলে ক্ষতি হয়—এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। বরং ঠান্ডা খাবার সাময়িকভাবে গিলতে ব্যথা কমাতে সহায়তা করতে পারে।
‘রাশিয়া টুডে’কে তিনি জানান, গলা ব্যথা হলে সংবেদনশীল ও ফোলা টিস্যুতে ঠান্ডা লাগলে স্নায়ুর সংবেদন কিছুটা কমে যায়, এতে গিলতে সাময়িক স্বস্তি পাওয়া যায়। তবে এই উপকারিতা শুধু উপসর্গ কমায়, পুরোপুরি চিকিৎসা নয়।
তিনি আরও বলেন, আইসক্রিম খেয়ে উপকার লাগলে তা এড়ানোর দরকার নেই। তবে শক্ত কিছু মিশ্রিত নয়, এমন নরম আইসক্রিম বেছে নেওয়া ভালো, যাতে সংবেদনশীল গলা জ্বালা না পায়। মনে রাখতে হবে, আইসক্রিম গলা ব্যথার কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়াকে সরাসরি প্রভাবিত করে না এবং রোগ বাড়িয়ে তোলে—এমন প্রমাণও নেই।
চিকিৎসক আজিজোভা পরামর্শ দিয়েছেন, ঠান্ডা খাবার খেলে যদি ব্যথা বাড়ে বা অস্বস্তি হয়, তাহলে গলা আরামদায়ক এমন তাপমাত্রার খাবার বেছে নিতে এবং উপসর্গ কমাতে অন্য উপায় চেষ্টা করতে।
তিনি আরও যোগ করেন, জ্বর, গিলতে তীব্র ব্যথা, টনসিল ফুলে যাওয়া বা গিলতে অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যাতে সঠিক কারণ ও চিকিৎসা নির্ধারণ করা যায়।
