তরমুজ ও রুটি একসঙ্গে খাওয়া নিয়ে পুষ্টিবিদের সতর্কতা
তরমুজ ও রুটি একসঙ্গে খেলে পেট ফাঁপা, অন্ত্রে গাঁজন, অগ্ন্যাশয়ে চাপ ও রক্তে শর্করা বাড়তে পারে বলে সতর্ক করেছেন পুষ্টিবিদ দারিয়া রুসাকোভা।
আজেল বাংলা1 ঘণ্টা আগে · 1 মিনিট পড়া
মূল বিষয়
AIতরমুজ ও রুটি একসঙ্গে খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন পুষ্টিবিদ দারিয়া রুসাকোভা।
রুশ সংবাদমাধ্যম 'রাশিয়া টুডে'কে তিনি জানান, এই দুটি খাবার একসঙ্গে খেলে পেট ফাঁপা, অন্ত্রে গাঁজন, অগ্ন্যাশয়ে বাড়তি চাপ এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
বিশেষ করে যাঁদের গ্লুকোজ সহনশীলতা কম, তাঁদের জন্য তরমুজ ও রুটি একসঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা আরও বেড়ে যেতে পারে বলে জানান তিনি।
ডা. রুসাকোভা ডায়াবেটিস, ইনসুলিন প্রতিরোধ, গ্লুকোজ সহনশীলতা দুর্বলতা, হজমজনিত সমস্যা, হৃদ্রোগ ও কিডনি সমস্যায় ভোগা ব্যক্তিদের এই খাবার একসঙ্গে না খাওয়ার পরামর্শ দিয়েছেন।
