মূল বিষয়বস্তুতে যান
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
জীবনধারা

রাশিয়া ক্যানসারের ৩টি নতুন ভ্যাকসিন উন্নয়ন করছে

রাশিয়ার বিজ্ঞানীরা ক্যানসারের তিনটি নতুন ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন দেশটির শীর্ষ গবেষক আলেকজান্ডার গিন্টসবুর্গ।

আজেল বাংলা2 ঘণ্টা আগে · 1 মিনিট পড়া
রাশিয়ায় ক্যানসার ভ্যাকসিন গবেষণার চিত্র

মূল বিষয়

AI

রাশিয়ান বিজ্ঞান একাডেমির সদস্য এবং গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্টসবুর্গ জানিয়েছেন, রাশিয়া ক্যানসারের জন্য তিনটি নতুন ভ্যাকসিন উন্নয়নের পরিকল্পনা করছে।

রুশ বার্তা সংস্থা নোভোস্তিকে গিন্টসবুর্গ বলেন, ভবিষ্যতে আমরা মূত্রথলির ক্যানসার, ছোট কোষীয় ফুসফুসের ক্যানসার এবং কোলন ও রেকটাল ক্যানসারের জন্য ভ্যাকসিন তৈরি করতে চাই।

‘রাশিয়া টুডে’র তথ্য অনুযায়ী, রুশ বিজ্ঞানীরা বর্তমানে ক্যানসার প্রতিরোধে একাধিক ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। এর মধ্যে মেলানোমা (চামড়ার ক্যানসার) চিকিৎসার জন্য একটি ভ্যাকসিন তৈরি হচ্ছে, যা গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার, মস্কোর হার্টসেন ক্যানসার রিসার্চ ইনস্টিটিউট এবং ব্লোখিন ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে উন্নয়ন করা হচ্ছে।

মন্তব্য (0)