মূল বিষয়বস্তুতে যান
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
জীবনধারা

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা: গবেষণায় চমকপ্রদ দুই কারণ

ফ্লোরিডার মিয়ামিতে হওয়া এক গবেষণায় দেখা গেছে, ত্বকের ব্যাকটেরিয়া ও শরীরের গন্ধই মশার আকর্ষণের মূল কারণ।

আজেল বাংলা1 ঘণ্টা আগে · 1 মিনিট পড়া
মশা মানুষের ত্বকে বসে আছে

মূল বিষয়

AI

একটি সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, কিছু মানুষকে মশা বেশি কামড়ায়—এর পেছনে রয়েছে বিশেষ কারণ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ত্বকের ব্যাকটেরিয়া ও শরীরের গন্ধই মূলত কিছু মানুষকে বারবার মশার কামড়ের শিকার করে, অন্যদিকে অনেককে মশা একেবারেই এড়িয়ে যায়। খবর রাশিয়া টুডে।

গবেষকরা গন্ধ পরিমাপের জন্য এক বিশেষ যন্ত্র ব্যবহার করেন। অপর প্রান্তে রাখা হয় তিন ধরনের মশা: এডিস ইজিপ্টাই (ডেঙ্গু বাহক), এডিস অ্যালবোপিক্টাস (এশীয় টাইগার মশা) ও কিউলেক্স কুইনকিউফ্যাসিয়াটাস (দক্ষিণের গৃহস্থালি মশা)।

স্বেচ্ছাসেবীরা রাতে তাদের বাহুতে নাইলনের হাতা পরে থাকেন, যাতে ত্বকের গন্ধ শোষিত হয় এবং পরে তা বিশ্লেষণ করা যায়।

গবেষকরা মশার কাছে বেশি ও কম আকর্ষণীয় স্বেচ্ছাসেবীদের তুলনা করেন এবং দেখতে পান, এডিস ইজিপ্টাই মশা পুরুষ অংশগ্রহণকারীদের প্রতি সামান্য বেশি আকৃষ্ট হয়।

এডিস অ্যালবোপিক্টাস মশা আবার নির্দিষ্ট ধরনের গন্ধ, যেমন কিটোন জাতীয় যৌগের প্রতি বেশি আকৃষ্ট হয়।

গবেষণায় আরও দেখা যায়, ত্বকের ব্যাকটেরিয়া ঘামের ও শরীরের প্রাকৃতিক তেলের ওপর নির্ভর করে নির্দিষ্ট গন্ধ তৈরি করে, যা মশা সহজেই শনাক্ত করতে পারে।

গবেষণার ফলাফল মশা নিয়ন্ত্রণে নতুন ও উদ্ভাবনী পদ্ধতি তৈরিতে সহায়ক হতে পারে, যেখানে ত্বকের ব্যাকটেরিয়া পরিবর্তন বা প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের ওপর জোর দেওয়া যেতে পারে, প্রচলিত রাসায়নিকের পরিবর্তে।

মন্তব্য (0)