ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৬ হাজার ছাড়াল, আহত ১৭ হাজারের বেশি
ভেনেজুয়েলায় জুনের শেষ সপ্তাহে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন ১৭ হাজারের বেশি।
মূল বিষয়
AIভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান খোর্হে রোদ্রিগেস জানিয়েছেন, গত জুনের শেষ সপ্তাহে দেশটিতে পরপর দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২ ও ৭.৫, যা দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রাজধানী কারাকাসের কাছে উপকূলীয় লা গুয়াইরা প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
ফরাসি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটিতে ৬১২৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০০টি ভবন ধসে পড়েছে, যার বেশিরভাগই লা গুয়াইরায়। সেখানে এখনো প্রায় ২০ হাজার মানুষ অস্থায়ী ক্যাম্পে, খেলার মাঠ, উন্মুক্ত চত্বর ও ফুটপাথে আশ্রয় নিয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ।
লা গুয়াইরার গভর্নর হোসে আলেহান্দ্রো জানিয়েছেন, এখনও প্রায় ১৪০০ জন নিখোঁজ রয়েছেন। যদিও সরকার নিখোঁজের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা প্রায় ১০ হাজার।
