মূল বিষয়বস্তুতে যান
রবিবার, ২ আগস্ট, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
বিশ্ব

ফিলিস্তিনে ভিক্ষুক দম্পতির রেঞ্জ রোভার ও সোনার আইফোন জব্দ

জেরুজালেমের উপকণ্ঠে এক ভিক্ষুক ও তার স্ত্রীকে বিলাসবহুল রেঞ্জ রোভার ও সোনার আইফোনসহ আটক করেছে ফিলিস্তিনি পুলিশ। তাদের সম্পদ নিয়ে তদন্ত চলছে।

আজেল বাংলা1 ঘণ্টা আগে · 1 মিনিট পড়া
ফিলিস্তিনে ভিক্ষুক দম্পতির রেঞ্জ রোভার ও সোনার আইফোন

মূল বিষয়

AI

জেরুজালেমের উপকণ্ঠ আবু দিস শহরে বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ও সোনার আইফোনসহ এক ভিক্ষুক ও তার স্ত্রীকে আটক করেছে ফিলিস্তিনি পুলিশ। গাড়িটির মূল্য অর্ধ মিলিয়ন শেকেল (১,৬৩,৫০০ মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার লুয়াই আরজিকাত আজ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই ভিক্ষুকের কাছে একটি রেঞ্জ রোভার গাড়ি ও সোনায় মোড়ানো আইফোন ১৭ প্রো ম্যাক্স রয়েছে।

আরজিকাত আরও জানান, সন্দেহভাজন ব্যক্তির নামে কোনো সম্পত্তি বা ব্যাংক হিসাব আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এতে তার সব ধরনের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব করা হচ্ছে।

এদিকে, পুলিশ ভিক্ষুক দম্পতি ও জব্দ করা মালামাল নিজেদের হেফাজতে রেখেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

মন্তব্য (0)