মূল বিষয়বস্তুতে যান
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
বিশ্ব

সৌদি আরবে বিদেশি নম্বরপ্লেটের গাড়ি নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

সৌদি আরবে বসবাসরতদের বিদেশি নম্বরপ্লেটের গাড়ি নিয়ে প্রবেশের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ।

আজেল বাংলা1 ঘণ্টা আগে · 1 মিনিট পড়া
সৌদি কাস্টমস চেকপোস্টে গাড়ি পরীক্ষা

মূল বিষয়

AI

সৌদি আরবে বসবাসরতদের বিদেশি নম্বরপ্লেটের গাড়ি নিয়ে প্রবেশের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ। এতে জানানো হয়েছে, কারা গাড়ি আনতে পারবেন এবং ইকামা ও ওয়ার্ক ভিসাধারীদের জন্য কী নিয়ম প্রযোজ্য।

কর্তৃপক্ষ তাদের এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, সৌদি আরবে ইকামা বা ওয়ার্ক ভিসাধারীদের বিদেশি নম্বরপ্লেটের গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি নেই।

একজন অনুসারীর প্রশ্নের জবাবে কর্তৃপক্ষ এই ব্যাখ্যা দেয়, যেখানে জানতে চাওয়া হয়েছিল—সৌদি আরবে বসবাসকারী কেউ বিদেশি নম্বরপ্লেটের গাড়ি আনতে পারবেন কি না।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের গাড়ি প্রবেশের অনুমতি নেই। গাড়ি প্রবেশের নিয়ম ও শর্তাবলি সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে এবং গ্রাহকদের কাস্টমস সংক্রান্ত নিয়মাবলি জানাতেই এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)