প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নয়, শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ইরানের পদক্ষেপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের পদক্ষেপ কেবল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, প্রতিবেশী দেশগুলোকে শত্রু মনে করে না ইরান।
মূল বিষয়
AIইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোকে শত্রু মনে করে না। তিনি জানান, তেহরানের সব পদক্ষেপ কেবল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই সীমাবদ্ধ।
'আল-আরাবিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, সংঘাত শেষ হলে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যেতে এবং তাদের সঙ্গে আস্থা পুনর্গঠনে কাজ করতে চায়।
আজ তিনি আরও বলেন, আঞ্চলিক পর্যায়ে একটি সাধারণ উপলব্ধি তৈরি হয়েছে যে, ইরানের পদক্ষেপগুলো কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর প্রতি শত্রুতার কারণে নয়, বরং অন্য কিছু কারণ রয়েছে, যা সবাই জানে।
আরাকচি বলেন, 'এ অঞ্চলের দেশগুলো চিরকাল একে অপরের প্রতিবেশী থাকবে।' তিনি জানান, সবাইকে শান্তি ও স্থিতিশীল পরিবেশে সহাবস্থান করতে হবে এবং অঞ্চলজুড়ে সম্পর্ক চিরকাল উত্তেজনা ও বিরোধে আবদ্ধ থাকা যুক্তিযুক্ত নয়।
এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন আজ ইরানি সেনাবাহিনী সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা অব্যাহত রাখলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। এ অবস্থান জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে।
