মদিনার ম্যাসাজ সেন্টারে অনৈতিক কাজ, প্রবাসী আটক
মদিনার এক ম্যাসাজ সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক প্রবাসীকে আটক করে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠিয়েছে নিরাপত্তা বাহিনী।
আজেল বাংলা30 মিনিট আগে · 1 মিনিট পড়া
মূল বিষয়
AIমদিনায় এক ম্যাসাজ সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক প্রবাসীকে আটক করে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে, সংশ্লিষ্ট সেন্টারের বিরুদ্ধে পৌর আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
মদিনা অঞ্চলের পুলিশ, সমাজ নিরাপত্তা বিভাগ ও মানব পাচার প্রতিরোধ বিভাগের সমন্বয়ে অভিযানে ওই প্রবাসীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
এছাড়া, ঘটনাস্থল ম্যাসাজ সেন্টারের বিরুদ্ধে পৌর শাস্তি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
