রাতের মক্কার উজ্জ্বল নগরচিত্রে উন্নয়নের ছাপ
রাতের মক্কায় আধুনিক আলোকসজ্জা ও নগর উন্নয়ন হাজি-ওমরাহযাত্রীদের চলাচল সহজ করছে, যা ২০৩০ ভিশনের অংশ।
মূল বিষয়
AIরাতের বেলা মক্কা নগরীর দৃশ্য এক অনন্য আধুনিকতার ছাপ রাখে, যেখানে সড়ক, ভবন ও জনসেবামূলক স্থাপনার আলো একত্রিত হয়ে শহরের স্থাপত্য ও সার্বক্ষণিক প্রাণচাঞ্চল্য ফুটিয়ে তোলে। মক্কা সারা বছর হাজি ও ওমরাহযাত্রীদের স্বাগত জানানোয় এই চিত্র আরও উজ্জ্বল।
রাতের মক্কার রাস্তায় ঘুরে দেখা যায়, প্রধান সড়ক ও মোড়জুড়ে বিস্তৃত আলোকসজ্জা ভবন ও স্থাপনার আলোয় মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এতে নগর উন্নয়ন, মক্কার বিশেষ বৈশিষ্ট্য ও মুসলিমদের কাছে এর ধর্মীয় মর্যাদা একত্রে প্রতিফলিত হয়।
হাজি, ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের চলাচলে মক্কায় রাতেও থাকে প্রাণবন্ত পরিবেশ। শহরের সড়ক ও স্থাপনাগুলো ২৪ ঘণ্টা খোলা থাকায় আগতদের যাতায়াত সহজ হয়, যা উন্নত অবকাঠামো ও সেবার গুরুত্ব তুলে ধরে।
মক্কার সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর আলোকসজ্জা ব্যবস্থায় রয়েছে প্রায় ১,৪৫,০০০টি টাওয়ার ও ল্যাম্পপোস্ট, পাশাপাশি পবিত্র স্থানগুলোতে আরও ৫,০০০টি আলো। এতে আলোকসজ্জার দক্ষতা ও নিরাপত্তা বাড়ে এবং সড়ক ও জনসেবামূলক স্থাপনাগুলো সর্বদা বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকে।
কর্পোরেশন আরও জানায়, নগর উন্নয়নে তারা সড়ক ও ফুটপাত উন্নয়ন, পার্ক, খেলার মাঠ ও বিনোদনকেন্দ্র আধুনিকীকরণ, গাছ লাগানো, পরিচ্ছন্নতা ও পরিবেশ-স্বাস্থ্য রক্ষা, সড়ক, আলো, সেতু ও টানেলের মানোন্নয়নসহ নানা উদ্যোগ নিয়েছে। এতে জীবনমান উন্নয়ন, চলাচল সহজীকরণ ও সমন্বিত নগর পরিবেশ গড়ে তুলছে।
আলোকসজ্জা, উন্নত সড়ক, যান চলাচল নিয়ন্ত্রণ, স্থাপনা ও গাছপালার পরিচর্যা মক্কার দৃশ্যমান আকর্ষণ বাড়িয়েছে এবং বাসিন্দা-দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করেছে। একই সঙ্গে এতে মক্কার নগর পরিচয়ও ফুটে উঠেছে।
নগর উন্নয়ন ও অবকাঠামো শক্তিশালীকরণ সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য, যার উদ্দেশ্য জীবনমান ও সেবা উন্নত করা, শহরকে আরও প্রস্তুত রাখা এবং ক্রমবর্ধমান হাজি-ওমরাহযাত্রীদের সেবা নিশ্চিত করা, সেই সঙ্গে মক্কার ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা।
