শিগগিরই ভার্চুয়াল বাস্তবায়ন আদালত চালু করবে সৌদি বিচার মন্ত্রণালয়
সৌদি আরবের বিচারমন্ত্রী ওয়ালিদ আস-সামআনি জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ভার্চুয়াল বাস্তবায়ন আদালত চালু করা হবে।
মূল বিষয়
AIসৌদি আরবের বিচারমন্ত্রী ওয়ালিদ আস-সামআনি জানিয়েছেন, বিচার মন্ত্রণালয় আগামী কয়েক মাসের মধ্যেই ভার্চুয়াল বাস্তবায়ন আদালত চালু করবে।
বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘আমরা অনেক ইলেকট্রনিক সেবা নতুনভাবে সাজিয়েছি, যাতে তা গ্রাহকদের জন্য আরও উপযোগী হয়।’
ওয়ালিদ আস-সামআনি আরও জানান, মন্ত্রণালয় ‘মিজান’ নামের একটি কর্মসূচি নিয়ে কাজ করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। এছাড়া, প্রযুক্তি ব্যবহার না করা গ্রাহকদের জন্য ২০টি বিচারিক ভবনকে সেবাকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে।
তিনি বলেন, নতুন বাস্তবায়ন আইন অনুযায়ী, পাওনাদার ও দেনাদার—উভয়ের দায়িত্ব নির্দিষ্ট ও সমানভাবে নির্ধারণ করা হয়েছে। পাওনাদারকে অবশ্যই তার দাবি যথাযথভাবে নথিভুক্ত করতে হবে।
