মূল বিষয়বস্তুতে যান
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
সৌদি আরব

সৌদি বিশ্ববিদ্যালয়ে এআই শিক্ষা, ৩০ হাজার মেধাবীর প্রশিক্ষণ

সৌদি যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালু হয়েছে এবং ৩০ হাজার মেধাবীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আজেল বাংলা1 ঘণ্টা আগে · 1 মিনিট পড়া
সৌদি বিশ্ববিদ্যালয়ে এআই প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষার্থীরা

মূল বিষয়

AI

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রকৌশলী আবদুল্লাহ আল-সাওয়াহ জানিয়েছেন, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বিশেষায়িত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে এবং এ খাতে প্রায় ৩০,০০০ মেধাবী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সাওয়াহ আরও জানান, দেশজুড়ে ৮০টির বেশি প্রযুক্তি স্কুল রয়েছে, যেখানে শিক্ষার্থীরা পেশাগত সনদ অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে পারছে। এতে করে দেশের প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে উঠছে।

মন্ত্রী বলেন, সৌদি আরবের ডিজিটাল অর্থনীতি ৭৫%–এর বেশি হারে বেড়েছে, যা জি-২০ দেশের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি।

শিকায়েত কমেছে, সেবা উন্নত হচ্ছে

টেলিকম সেবার বিষয়ে সাওয়াহ জানান, কোনো গ্রাহক অভিযোগ করলে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানিকে ৫ দিনের মধ্যে উত্তর দিতে হবে এবং এ নিয়ম মানা বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, টেলিকম কোম্পানির বিরুদ্ধে অভিযোগের সংখ্যা এক সময়ে ১০ লাখ থাকলেও এখন তা প্রতি প্রান্তিকে কমছে; কিছু প্রান্তিকে অভিযোগ ১ লাখেরও নিচে নেমেছে এবং ধারাবাহিকভাবে প্রায় ১৫% হারে কমছে।

এছাড়া, গ্রাহকদের জন্য একাধিক চ্যানেলে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগ নিষ্পত্তির নিশ্চয়তা রয়েছে।

মন্তব্য (0)