৭৭৯টি মসজিদ-জামেয়ার রক্ষণাবেক্ষণে ৪৮ কোটি রিয়ালের চুক্তি
সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় ৭৭৯টি মসজিদ ও জামেয়ার রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও পরিচালনার জন্য ৪৮ মিলিয়ন রিয়ালের বেশি মূল্যের চুক্তি করেছে।
মূল বিষয়
AIগত অক্টোবর মাসে সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও নির্দেশনা মন্ত্রণালয় দেশের বিভিন্ন অঞ্চলের ৭৭৯টি মসজিদ ও জামেয়ার রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও পরিচালনার জন্য জাতীয় পর্যায়ের বিশেষায়িত কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।
এই চুক্তিগুলোর মোট মূল্য ৪৮,১৪৯,৬৮২.১২ সৌদি রিয়াল। এর লক্ষ্য হলো মসজিদ ও জামেয়ার রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও পরিচালনার মানোন্নয়ন, এসব স্থাপনার প্রস্তুতি বজায় রাখা, মুসল্লিদের জন্য সেবার মান উন্নত করা এবং তা অব্যাহত রাখা।
মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নেতৃত্বের অব্যাহত সহায়তার অংশ হিসেবে এবং মুসল্লিদের জন্য আল্লাহর ঘরগুলো প্রস্তুত রাখতে মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার ধারাবাহিকতায় এসব চুক্তি করা হয়েছে।
