মক্কা লক্ষ্য করে হামলার নিন্দা আল-আজহারের
মক্কা মুকাররমা লক্ষ্য করে হামলার চেষ্টা নিন্দা করেছে আল-আজহার এবং মুসলিমদের অনুভূতি উসকে দেওয়ার ব্যাপারে সতর্ক করেছে।
মূল বিষয়
AIআল-আজহার মক্কা মুকাররমা লক্ষ্য করে হামলার প্রচেষ্টার নিন্দা জানিয়েছে এবং সংঘাত আরও বাড়ার ব্যাপারে সতর্ক করেছে।
এক বিবৃতিতে তারা বলেছে, পবিত্র নগরীকে ঝুঁকিতে ফেলা একটি জঘন্য অপরাধ এবং এটি মহান আল্লাহর সম্মানিত স্থানের ওপর আঘাত। এটি বিশ্বের পূর্ব-পশ্চিমের সব মুসলিমের অনুভূতির প্রতি স্পষ্ট উসকানি। আল-আজহার সতর্ক করেছে, সংঘাত বিস্তৃত হলে ইসলামী পবিত্র স্থানগুলোও হুমকির মুখে পড়বে। তারা জোর দিয়ে বলেছে, মক্কা মুকাররমাকে কখনোই সংঘাত বা হুমকির স্থানে পরিণত করা যায় না। ইসলামে মক্কার পবিত্রতা অটুট এবং এর সম্মান ক্ষুণ্ন করা বা এর কাছাকাছি কোনো অপকর্ম করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আল-আজহার আরও বলেছে, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা কোনো রাজনৈতিক বা আঞ্চলিক বিষয় নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। পবিত্র নগরীকে লক্ষ্য করা বা ঝুঁকিতে ফেলা দুইশ কোটি মুসলিমের অনুভূতির ওপর আঘাত এবং তাদের পবিত্র স্থানের অবমাননা। মুসলিমরা নামাজে যেদিকে মুখ করে, হজ করতে যেখান থেকে আসেন, নানা দেশ, মত ও ভাষার মুসলিমরা এখানে একত্রিত হন—এই পবিত্র নগরীর নিরাপত্তা ও সম্মান রক্ষা করা মুসলিম ও অমুসলিম সবার দায়িত্ব, যা কোনো রাজনৈতিক বা সংঘাতের হিসাব-নিকাশের ঊর্ধ্বে।
