হুথি হামলার নিন্দা জানাল দক্ষিণ কোরিয়া, অবিলম্বে বন্ধের আহ্বান
সৌদি আরবে হুথি মিলিশিয়ার সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে দক্ষিণ কোরিয়া এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
মূল বিষয়
AIসৌদি আরবে হুথি মিলিশিয়ার সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা হুথিদের সেই হামলার নিন্দা জানাই, যা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে বেসামরিক নাগরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।" তারা এসব হামলার বিরুদ্ধে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে।
কোরিয়ান বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে জানানো হয়েছে, বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে হামলা এবং নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। হুথিদের এসব হামলা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা, বিশেষ করে লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা, বৈশ্বিক সরবরাহ চেইন ও জ্বালানি নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
