খার্তুমে ড্রোন হামলার তীব্র নিন্দা সৌদি আরবের
সুদানের রাজধানী খার্তুমে ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, যেখানে জাতিসংঘের একটি ভবনসহ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মূল বিষয়
AIসৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুদানের রাজধানী খার্তুমে ড্রোন ব্যবহার করে চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশটি। এসব হামলায় জাতিসংঘের একটি ভবনসহ বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, "সৌদি আরব এই বর্বরোচিত হামলার দৃঢ় প্রতিবাদ জানাচ্ছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা, বেসামরিক নাগরিক, স্থাপনা ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছে। একই সঙ্গে সুদানি জনগণকে আরও দুর্ভোগ থেকে রক্ষার আহ্বান জানানো হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, "সৌদি আরব সুদানের নিরাপত্তা, স্থিতিশীলতা, সংহতি, সার্বভৌমত্ব ও বৈধ প্রতিষ্ঠান রক্ষার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।"
