আবশিরে গাড়ির বিশেষ নম্বরপ্লেটের নিলাম শুরু বুধবার
গাড়ির বিশেষ নম্বরপ্লেটের জন্য অনলাইনে নিলাম চালু করছে সৌদি ট্রাফিক বিভাগ। আগ্রহীরা আবশির প্ল্যাটফর্মে ঘরে বসেই অংশ নিতে পারবেন।
মূল বিষয়
AIসৌদি আরবের ট্রাফিক বিভাগ আগামীকাল বুধবার থেকে গাড়ির বিশেষ নম্বরপ্লেটের অনলাইন নিলাম চালু করছে। আগ্রহীরা আবশির প্ল্যাটফর্মে লগইন করে সহজেই নিলামে অংশ নিতে ও দরপত্র জমা দিতে পারবেন, ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার দরকার হবে না।
নিলামে অংশ নিতে হলে প্রথমে আবশিরে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ‘আমার সেবা’ মেনু থেকে ‘ট্রাফিক’ অপশন বেছে নিয়ে ‘ইলেকট্রনিক নম্বরপ্লেট নিলাম’ সেবায় যেতে হবে।
সেবায় প্রবেশের পর ব্যবহারকারীকে নিজের গাড়ির নম্বরপ্লেটের ধরন নির্বাচন করতে হবে। এরপর পছন্দের নম্বরপ্লেটের জন্য নিলামে অংশ নিতে পারবেন।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিশেষ নম্বরপ্লেট পেতে আগ্রহীদের জন্য এই সেবা চালু করা হয়েছে। পুরো নিলাম প্রক্রিয়া আবশির প্ল্যাটফর্মেই সম্পন্ন করা যাবে, সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে না।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
