পেশা পরিবর্তনে পরিচয়পত্রে সংশোধন করতে অফিসে যেতে হবে
পরিচয়পত্রে পেশা পরিবর্তন করতে নিকটস্থ নাগরিক অবস্থা অফিসে গিয়ে, চাকরিদাতা প্রতিষ্ঠানের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
মূল বিষয়
AIসৌদি আরবের নাগরিক অবস্থা বিভাগ জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রে পেশা পরিবর্তন করতে হলে নিকটস্থ নাগরিক অবস্থা অফিসে গিয়ে, চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেশা পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পরিচয়পত্রে পেশা পরিবর্তনের ধাপ
প্রথমে অফিস সময়ের মধ্যে নিকটস্থ নাগরিক অবস্থা অফিসে যেতে হবে। সঙ্গে নিতে হবে মূল জাতীয় পরিচয়পত্র ও তার একটি কপি, যা অবশ্যই বৈধ ও মেয়াদোত্তীর্ণ নয়।
এরপর আগের পরিচয়পত্রে থাকা পেশা থেকে অব্যাহতির প্রমাণপত্র জমা দিতে হবে। নতুন চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেশার প্রমাণপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র যুক্ত করতে হবে। এরপর নির্ধারিত ফরমে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জমা দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাই করবেন। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিচয়পত্রে পেশার তথ্য হালনাগাদ করা হবে।
পেশা পরিবর্তনের শর্ত
পেশা পরিবর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণ, মূল পরিচয়পত্র ও কপি জমা, নতুন চাকরিদাতা প্রতিষ্ঠানের পেশার প্রমাণপত্র এবং আগের চাকরি থেকে অব্যাহতির কাগজপত্র জমা দিতে হবে।
এছাড়া, চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেশা পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে নাগরিক অবস্থা বিভাগ।
প্রয়োজনীয় কাগজপত্র
পেশা পরিবর্তনে শিক্ষাগত যোগ্যতার সনদ, মূল পরিচয়পত্র ও কপি, আগের চাকরি থেকে অব্যাহতির কাগজ এবং নতুন চাকরির প্রমাণপত্র জমা দিতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নাগরিক অবস্থা অফিসে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পেশা নিবন্ধনের নিয়ম
পরিচয়পত্রে পেশা নিবন্ধন নির্ভর করে চাকরির ধরন ও চাকরির অবস্থার ওপর। সরকারি প্রতিষ্ঠানে চাকরি হলে 'সরকারি কর্মচারী', বেসরকারি প্রতিষ্ঠানে হলে 'বেসরকারি কর্মচারী', অবসরপ্রাপ্ত হলে 'অবসরপ্রাপ্ত' লেখা হবে। অন্য কোনো কারণে চাকরি শেষ হলে, কারণটি পেশার ঘরে উল্লেখ করা হবে।
যাদের বৈধ বাণিজ্যিক নিবন্ধন আছে, তাদের পেশা হিসেবে 'ব্যবসায়ী' লেখা হবে।
এছাড়া, নাগরিক অবস্থা বিভাগ জানিয়েছে, ১৮ বছর পার হওয়ার পরও পরিচয়পত্র না করলে ১০০ সৌদি রিয়াল জরিমানা করা হবে।
