মক্কা ও মদিনা লক্ষ্য করে হুথিদের হামলার নিন্দা বিশ্ব মুসলিম লীগের
মক্কা ও মদিনা অঞ্চলে হুথি মিলিশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব মুসলিম লীগ।
মূল বিষয়
AIমক্কা ও মদিনা অঞ্চলে হুথি সন্ত্রাসী মিলিশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব মুসলিম লীগ। দুটি ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পবিত্র নগরীর ওয়াদি আল-মাগমাস এলাকায় প্রতিহত করার সময় পড়ে এবং আরও কিছু শার্পনেল জেদ্দার নুজহা, তায়েফের ওয়াদি জিল, ও রাবেগের মাসতুরা এলাকায় পড়ে।
এই হামলাকে সৌদি আরবের ওপর ধারাবাহিক আগ্রাসনের অংশ এবং দুই পবিত্র মসজিদের প্রতি হুথিদের শত্রুতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে।
সংস্থার মহাসচিব ও মুসলিম স্কলার্স বোর্ডের প্রধান শেখ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা এক বিবৃতিতে বলেন, হুথি গোষ্ঠীর এই সন্ত্রাসী কর্মকাণ্ড পবিত্র স্থানসমূহের মর্যাদাকে চ্যালেঞ্জ করেছে, যা দুইশ কোটি মুসলমানের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে এবং ইসলামের মূল্যবোধ ও মানবিক নীতিমালার চরম লঙ্ঘন। এসব হামলা ধারাবাহিক সন্ত্রাসী অপরাধ, যা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশনার সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইসলাম ও মুসলমানদের প্রতি শত্রুতা।
তিনি বিশ্ব মুসলিম লীগের আওতাধীন সব সংগঠন ও মুসলিম জনগণের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেন এবং সন্ত্রাস মোকাবিলায় ও পবিত্র স্থান ও নিরাপদ মানুষের সুরক্ষায় সৌদি আরব যেসব পদক্ষেপ নিচ্ছে, তার প্রতি সমর্থন জানান। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন সৌদি আরবকে সুরক্ষিত রাখেন এবং ধর্ম ও মুসলমানদের পবিত্রতা রক্ষায় সাহায্য করেন।
