মূল বিষয়বস্তুতে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
সৌদি আরব

প্রত্যেক নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীর জন্য এআই সহকারী

সৌদি আরবে প্রত্যেক নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল সহকারী চালুর নির্দেশ দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আজেল বাংলাপ্রকাশিত · 1 মিনিট পড়া
সৌদি আরবে এআই প্রযুক্তি ও ডিজিটাল সহকারী

মূল বিষয়

AI

সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে সৌদি আরবের লক্ষ্যকে সামনে রেখে, যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রত্যেক নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীর জন্য বিশেষ এআই সহকারী চালুর নির্দেশ দিয়েছেন। এতে সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার ও দক্ষতা বাড়বে।

এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ড. ইনতিসার আল কিয়াল বলেন, এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে একটি কৌশলগত পরিবর্তনের প্রতিফলন এবং সরকারি সেবা ব্যবস্থার উন্নয়নে নতুন যুগের সূচনা করবে। এতে সরকারি অবকাঠামোয় স্মার্ট প্রযুক্তি যুক্ত হবে, ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে এবং বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সেবা পাওয়া সহজ হবে।

রেডিও আল-ইখবারিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে কিয়াল জানান, এই উদ্যোগ শুধু আধুনিক প্রযুক্তি সংযোজন নয়, বরং সেবা প্রদানের পদ্ধতিতেও পরিবর্তন আনবে। এতে সেবাগ্রহীতাকে নিজে খুঁজে নিতে হবে না, বরং আগেভাগেই তার চাহিদা অনুযায়ী সেবা পৌঁছে যাবে এবং দ্রুত ও সহজে লেনদেন সম্পন্ন করা যাবে।