হুথিদের অভিযোগ অস্বীকার করল সৌদি নেতৃত্বাধীন জোট
সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানিয়েছে, ইয়েমেনের উপজাতি ও বেসামরিক জনগোষ্ঠীকে হুমকি দেওয়ার হুথিদের অভিযোগ ভিত্তিহীন। সৌদি আরব ইয়েমেনের নিরাপত্তা ও সম্পর্ক রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
মূল বিষয়
AIইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানিয়েছে, ইয়েমেনের উপজাতি ও বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে সৌদি আরব হুমকি দিচ্ছে—হুথি সশস্ত্র গোষ্ঠীর এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও সত্য নয়।
জোট বলেছে, এসব অভিযোগ জনমতকে বিভ্রান্ত ও হুথিদের চলমান সংকট ও কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরাতে এবং ইয়েমেনি উপজাতিদের নিজেদের সংঘাতে জড়াতে চেষ্টার অংশ।
জোট আরও জানায়, ইয়েমেনি উপজাতি দেশটির সামাজিক ও ঐতিহাসিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ এবং সৌদি ও ইয়েমেনি জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও যোগাযোগের সেতুবন্ধন। দুই দেশের মধ্যে ধর্ম, প্রতিবেশ, ইতিহাস ও ভাগ্য একসূত্রে গাঁথা—এ সম্পর্ক এতটাই গভীর যে, বিভ্রান্তিমূলক প্রচারণা বা বিভেদ সৃষ্টির চেষ্টা তা নষ্ট করতে পারবে না।
জোট আবারও বলেছে, ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের অবস্থান অটল। দুই দেশের জনগণের ভ্রাতৃত্ব ও ঐতিহাসিক সম্পর্ক রক্ষায় সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ, যাতে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে এবং ইয়েমেনি উপজাতিদের কোনো সংঘাতে জড়ানো বা তাদের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করা না হয়।
জোট শেষ পর্যন্ত বলেছে, সত্য সবসময় বিভ্রান্তিমূলক প্রচারণার চেয়ে স্পষ্ট থাকবে এবং দুই দেশের জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সব ধরনের বিভেদ ও ফিতনার বিরুদ্ধে অটুট থাকবে।
