সৌদি আরবে ৬৭টি রিক্রুটমেন্ট অফিসে অনিয়ম ধরা পড়েছে
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ৬৭টি রিক্রুটমেন্ট অফিসে শ্রমবাজারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নিয়েছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
মূল বিষয়
AIসৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ৬৭টি রিক্রুটমেন্ট অফিসে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নিয়েছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এসব অফিস শ্রমিক নিয়োগ ও সেবা প্রদানের ক্ষেত্রে বিধি ভঙ্গ করেছে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত তদারকি ও মাঠ পর্যায়ে পরিদর্শনের অংশ হিসেবে এসব অনিয়ম ধরা পড়েছে। এর উদ্দেশ্য শ্রমবাজারে নজরদারি, চুক্তিভিত্তিক পক্ষগুলোর অধিকার রক্ষা এবং নিয়োগ কার্যক্রমে প্রযোজ্য বিধি-নিয়ম বাস্তবায়ন নিশ্চিত করা।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনিয়মে জড়িত প্রতিষ্ঠান ও রিক্রুটমেন্ট অফিসগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি, সেবা গ্রহীতাদের মানসম্মত সেবা নিশ্চিতে সব অফিস ও প্রতিষ্ঠানের জন্য অনুমোদিত নির্দেশনা ও নীতিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মন্ত্রণালয় দেশটির সব নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা কেবলমাত্র «মুসান্দাদ» প্ল্যাটফর্মের অনুমোদিত অফিস ও প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করেন এবং কোনো অনিয়ম বা অভিযোগ থাকলে নির্ধারিত সরকারি চ্যানেলের মাধ্যমে জানান।
X প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
