হজমন্ত্রী: হাজিরা নিরাপদ হাতে, সৌদি আরব শান্ত ও স্থিতিশীল
হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, হাজিরা নিরাপদ হাতে আছেন এবং সৌদি আরব শান্তি ও স্থিতিশীলতার মধ্যে রয়েছে। হজ ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রয়েছে।
মূল বিষয়
AIহজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, হাজিরা নিরাপদ হাতে আছেন এবং সৌদি আরব আল্লাহর রহমতে শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ, যা দেশের দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তিনি জানান, হজ ও ওমরাহ ব্যবস্থার উন্নয়ন এবং হাজি-ওমরাহযাত্রীদের সেবার মান বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।
হজ সম্মেলন ও প্রদর্শনীতে বক্তব্যে রাবিয়াহ জানান, বিদেশি হাজিদের সেবা প্রদানকারী কোম্পানির সংখ্যা ১টি থেকে বেড়ে ৩৪টিতে পৌঁছেছে, যা প্রতিযোগিতা বাড়িয়েছে এবং সেবার মান উন্নত হয়েছে।
তিনি জানান, ২০২২ সালে রওজা শরিফ পরিদর্শনকারীর সংখ্যা ছিল ৬০ লাখ, যা ২০২৫ সালে বেড়ে ১ কোটি ৬০ লাখে পৌঁছাবে। 'নুসুক' অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটির বেশি, আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে বছরে ৪৪০ কোটির বেশি লেনদেন সম্পন্ন হচ্ছে।
মন্ত্রী আরও জানান, সরাসরি হজ প্রোগ্রাম সম্প্রসারণ করে ১৩৩টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সেবার মান নিশ্চিত ও মূল্য প্রতিযোগিতা বাড়ানো যায়। পাশাপাশি, হজ মৌসুমের আগেভাগে প্রস্তুতির ব্যবস্থাও উন্নত করা হয়েছে।
তিনি বলেন, আগাম প্রস্তুতি ১২ জিলহজ থেকে শুরু হয়, তখন ৭৮টি দেশে প্রাথমিক ব্যবস্থা হস্তান্তর করা হয় এবং হজ মৌসুম শুরুর চার মাস আগেই চুক্তি সম্পন্ন করা হয়।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
রাবিয়াহ আরও জানান, পবিত্র স্থানে পরিবহনব্যবস্থার উন্নয়ন অব্যাহত রয়েছে, যা হাজিদের যাতায়াতের সময় কমাতে, সেবার মান বাড়াতে এবং তাদের হজ অভিজ্ঞতা আরও উন্নত করতে সহায়ক হবে।
