মদিনা ও প্রিশটিনা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে ফ্লাইনাস
ফ্লাইনাস ২৬ অক্টোবর থেকে মদিনা ও কসোভোর রাজধানী প্রিশটিনার মধ্যে সরাসরি সাপ্তাহিক ফ্লাইট চালু করছে।
মূল বিষয়
AIবিশ্বের শীর্ষস্থানীয় এবং মধ্যপ্রাচ্যের প্রথম বাজেট এয়ারলাইন ফ্লাইনাস ঘোষণা করেছে, তারা ২৬ অক্টোবর থেকে মদিনা ও কসোভোর রাজধানী প্রিশটিনার মধ্যে সরাসরি নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে। প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চলবে। আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং সৌদি আরবের সঙ্গে বিশ্বের সংযোগ জোরদার করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি দেশের পর্যটন ও বিমান চলাচল খাতের জাতীয় লক্ষ্য, 'দুই পবিত্র মসজিদের অতিথি' কর্মসূচি এবং সৌদি ভিশন 2030-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মদিনা-প্রিশটিনা নতুন রুট কসোভো থেকে মদিনায় সরাসরি ভ্রমণের সুযোগ এনে দেবে, যা সৌদি আরব ও কসোভোর মধ্যে যাত্রী চলাচল বাড়াবে। দুই পবিত্র মসজিদে যাতায়াত সহজ করতে ফ্লাইনাসের এই উদ্যোগ।
মদিনা-প্রিশটিনা রুটটি ফ্লাইনাসের 'বিশ্বকে সৌদি আরবের সঙ্গে যুক্ত করি' স্লোগানের অধীনে নেওয়া সম্প্রসারণ কৌশলের অংশ। এতে আন্তর্জাতিক গন্তব্যের নেটওয়ার্ক বাড়ানোর পাশাপাশি জাতীয় বিমান চলাচল কৌশলের লক্ষ্য পূরণে কাজ করা হচ্ছে—যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌদি আরবকে ২৫০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত করা এবং বছরে ৩৩ কোটি যাত্রী পরিবহন করা। এতে সৌদি আরবকে বৈশ্বিক বিমান, পর্যটন ও লজিস্টিকস কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
ফ্লাইনাস বিশ্বের শীর্ষস্থানীয় ও মধ্যপ্রাচ্যের প্রথম বাজেট এয়ারলাইন, যা সৌদি আরবের প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম এয়ারলাইনও। বর্তমানে তারা ৩৮টি দেশের ৮০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ১৫৬টি রুটে প্রতি সপ্তাহে ২,০০০টির বেশি ফ্লাইট পরিচালনা করছে। ২০০৭ সালে যাত্রা শুরুর পর থেকে তারা ১১ কোটি যাত্রী পরিবহন করেছে। সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ১৬৫টি গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে, যা ভিশন 2030-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সব ধরনের বুকিং চ্যানেলের মাধ্যমে ফ্লাইটের টিকিট কেনা যাবে—ওয়েবসাইট www.flynas.com, ফ্লাইনাসের মোবাইল অ্যাপ, সপ্তাহের সবদিন খোলা কল সেন্টার (৯২০০০১২৩৪) অথবা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে।
