সৌদি আরবের নিরাপত্তা সিরিয়া ও অঞ্চলের নিরাপত্তার অংশ: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
রিয়াদে সৌদি ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়েছে। সিরিয়া সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে।
মূল বিষয়
AIরিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান শেইবানি বৈঠক করেছেন।
সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের মন্ত্রী আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, সম্প্রতি সৌদি আরবের বেসামরিক স্থাপনাগুলোতে হামলার ঘটনায় সিরিয়া সম্পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সৌদি আরবের নিরাপত্তা সিরিয়া ও গোটা অঞ্চলের নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।
এক্স-এ টুইটটি দেখুন
