শনিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত, সতর্ক থাকার আহ্বান
সৌদি আরবজুড়ে শনিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলেছে সিভিল ডিফেন্স।
মূল বিষয়
AIসৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকায় নাগরিক ও প্রবাসীদের সতর্ক ও সাবধান থাকার, নিরাপদ স্থানে অবস্থান করার এবং স্রোতপূর্ণ এলাকা ও উপত্যকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সাধারণ সিভিল ডিফেন্স অধিদপ্তর। একই সঙ্গে, এসব স্থানে সাঁতার না দিতে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বৃষ্টিপাত চলবে আগামী শনিবার পর্যন্ত।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এতে স্রোত সৃষ্টি, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে, যা ধুলাবালি উড়িয়ে দেবে। এতে মক্কার পবিত্র নগরীসহ বিভিন্ন জেলা—কামেল, জমুম, তায়েফ, মাইসান, আজম, আল-আরদিয়াত, বাহরা, খুলাইস, জেদ্দা, রাবিঘ, তুরবা, খুরমা, রানিয়া, মুওয়াইহ, কুনফুদা ও লাইথ—প্রভাবিত হবে।
আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, রিয়াদ অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এতে স্রোত, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া দেখা দিতে পারে, যা ধুলাবালি উড়িয়ে দেবে। এতে রাজধানী রিয়াদসহ দারমা, দিরিয়াহ, হারিমালা, মুজাহিমিয়া, দালাম, হারিক, খারজ, রাইন, আফিফ, দাওয়াদমি, শাকরা, থাদিক, ঘাত, জুলফি, মুজাম্মা, রামাহ, মারাত, কুয়াইয়া ও হোতা বনি তামিম এলাকা অন্তর্ভুক্ত।
কেন্দ্রটি আরও জানিয়েছে, জাজান, আসির, আল-বাাহা, মদিনা, হাইল, কাসিম, পূর্বাঞ্চল ও নাজরানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এতে স্রোত, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইবে, যা ধুলাবালি উড়িয়ে দেবে। অন্যদিকে, জউফ, উত্তর সীমান্ত ও তাবুকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
