সৌদি আরবে ইয়েমেনিদের বৈধকরণ অভিযান দুই মাস চলবে
সৌদি আরবে ইয়েমেনি অভিবাসীদের বৈধকরণ অভিযান ১১ অক্টোবর শুরু হয়েছে এবং এটি চলবে দুই মাস।
আজেল বাংলা1 ঘণ্টা আগে · 1 মিনিট পড়া
মূল বিষয়
AIসৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মুখপাত্র মেজর নাসের আল-ওতাইবি জানিয়েছেন, দেশটিতে অবস্থানরত ইয়েমেনি অভিবাসীদের বৈধকরণ অভিযান ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এটি চলবে দুই মাস।
এক সাক্ষাৎকারে আল-ওতাইবি বলেন, যেসব ইয়েমেনি নাগরিকের বৈধ কাগজপত্র বা পাসপোর্ট নেই, শুধু তাদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে। যাদের কাগজপত্র আছে, তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য নয়।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
তিনি আরও জানান, যেসব ইয়েমেনি কর্মী কর্মস্থল ত্যাগ করেছেন বা যাদের ইকামার মেয়াদ শেষ, তাদের বিষয়ে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
