ইরাকি ও হুথি মিলিশিয়া ও ইরানের রেভল্যুশনারি গার্ডের হামলার শঙ্কা, সতর্ক সৌদি আরব
গোয়েন্দা প্রতিবেদনে ইরাকি ও হুথি মিলিশিয়া ও ইরানের রেভল্যুশনারি গার্ডের সমন্বয়ে সৌদি আরবে হামলার প্রস্তুতির তথ্য মিলেছে বলে জানিয়েছেন এক সৌদি কর্মকর্তা।
মূল বিষয়
AIএক সৌদি কর্মকর্তা জানিয়েছেন, ইরাকি ও হুথি মিলিশিয়া ও ইরানের রেভল্যুশনারি গার্ডের সমন্বয়ে সৌদি আরবে হামলার পরিকল্পনা নিয়ে একাধিক গোয়েন্দা প্রতিবেদন রয়েছে।
তিনি আল-আরাবিয়া চ্যানেলকে বলেন, হুথি ও ইরাকি মিলিশিয়া এবং ইরানের রেভল্যুশনারি গার্ডের মধ্যে সমন্বয় করে সৌদি আরবে হামলার প্রস্তুতি চলছে—এ নিয়ে নির্ভরযোগ্য ও বিভিন্ন উৎসের গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
কর্মকর্তা আরও জানান, এই তথ্যগুলো উদ্বেগজনক, কারণ সৌদি আরব যখন শান্তি ও সমঝোতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে, তখনই এমন খবর এসেছে। তিনি সতর্ক করে বলেন, সৌদি আরবের ওপর কোনো ধরনের হামলা হলে তা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
