বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরবে বজ্রসহ বৃষ্টি ও বন্যার আশঙ্কা
বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স।
মূল বিষয়
AIসৌদি আরবের সাধারণ সিভিল ডিফেন্স অধিদপ্তর সতর্কতা জারি করে সবাইকে সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে। তারা বন্যার পানি জমে থাকা স্থান ও উপত্যকা থেকে দূরে থাকতে এবং সেখানে সাঁতার না কাটতে বলেছে। এছাড়া, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এই সতর্কতা জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসের ভিত্তিতে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এতে বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলিঝড়ের আশঙ্কা রয়েছে। এসবের মধ্যে রয়েছে পবিত্র নগরী মক্কা, কামেল, জামুম, বাহরা, তাইফ, মাইসান, আজম ও আল-আরদিয়াত। এছাড়া, জেদ্দা, রাবিঘ, খুলাইস, কানফুদা ও লেইথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া, জাজান, আসির ও আল-বাাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বন্যা, শিলাবৃষ্টি ও ধুলিঝড়ের কারণ হতে পারে। মদিনা, হাইল ও উত্তর সীমান্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
