বুধবার পর্যন্ত সৌদি আরবে বজ্রসহ বৃষ্টি ও বন্যার আশঙ্কা
সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে বুধবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও বন্যার পূর্বাভাসে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
মূল বিষয়
AIসৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে বুধবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকায় নাগরিক ও প্রবাসীদের সতর্ক ও নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সবাইকে বন্যার পানি জমে থাকা এলাকা ও উপত্যকা থেকে দূরে থাকতে এবং সেখানে সাঁতার না কাটতে বলা হয়েছে। এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এতে বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলিঝড়ের আশঙ্কা রয়েছে। এ প্রভাব পড়বে পবিত্র নগরী মক্কা, কামেল, জুমুম, বাহরা, তাইফ, মাইসান, আজম, আরদিয়াত, লাইথ ও কুনফুদাহ এলাকায়।
জাতীয় আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, জাজান, আসির ও আল-বাাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, বন্যা, শিলাবৃষ্টি ও ধুলিঝড় হতে পারে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
