হজ ও ওমরাহ কোম্পানির বিলম্বিত রিপোর্টে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা
হজ ও ওমরাহ কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে সময়মতো বিদেশি হাজি ও ওমরাহযাত্রীদের সৌদি আরব ত্যাগ না করলে রিপোর্ট করতে সতর্ক করেছে নিরাপত্তা বিভাগ।
মূল বিষয়
AIহজ ও ওমরাহযাত্রীদের সেবা প্রদানকারী কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে সৌদি নিরাপত্তা বিভাগ। নির্ধারিত সময় শেষে কোনো হাজি বা ওমরাহযাত্রী সৌদি আরব ছাড়েনি—এমন তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে দেরি হলে ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে।
নিরাপত্তা বিভাগ আরও জানিয়েছে, এই জরিমানা শুধু একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; যতজন হাজি বা ওমরাহযাত্রী নিয়ম ভঙ্গ করবেন, প্রতিটির জন্য আলাদাভাবে জরিমানা ধার্য হবে। হজ ও ওমরাহ সেবার মান নিয়ন্ত্রণ এবং নির্ধারিত সময়ে দেশত্যাগ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ আবাসন, শ্রম বা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করলে তা রিপোর্ট করতে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে এ তথ্য জানানো যাবে।
নিরাপত্তা বিভাগ আরও জানিয়েছে, এসব অভিযোগের তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
