জেদ্দা, আবহা, খামিস মুশাইতসহ ছয় শহরে সতর্কতা জারি
জেদ্দা, খামিস মুশাইত, ইয়ানবু, তাইফ, আবহা ও জাজানে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স। নাগরিকদের নিরাপদে থাকতে ও নির্দেশনা মানতে বলা হয়েছে।
মূল বিষয়
AIসৌদি সিভিল ডিফেন্স জেদ্দা, খামিস মুশাইত, ইয়ানবু, তাইফ, আবহা ও জাজান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে। নাগরিক ও প্রবাসীদের সম্ভাব্য বিপদের ব্যাপারে সতর্ক করে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, সবাইকে শান্ত থাকতে হবে এবং দ্রুত নিকটস্থ নিরাপদ ভবন বা জানালাবিহীন ঘরে আশ্রয় নিতে হবে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। জরুরি পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত বাড়ি বা ভবন থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: খামিস মুশাইতে বিপদের সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স
সতর্কতার সময় করণীয়
সিভিল ডিফেন্স খোলা জায়গা ও কাচের কাছ থেকে দূরে থাকতে, বারান্দা বা ছাদে না দাঁড়াতে বলেছে। বাইরে অবস্থানকারীদের দ্রুত নিকটস্থ ভবনে প্রবেশ বা শক্ত কোনো দেয়ালের আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।
এছাড়া, সতর্কবার্তা পাওয়ার পর ভিড় বা ছবি তোলা থেকে বিরত থাকতে এবং ঝুঁকিপূর্ণ স্থান এড়াতে বলা হয়েছে। গাড়ি চালানোর সময় সতর্কতা পেলে সেতু ও উঁচু ভবন থেকে দূরে সড়কের পাশে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি যোগাযোগ
কোনো বিপদ দেখা দিলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৮ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
