আসিরে মাদক পাচারকারী ৫ ইথিওপিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর
আসির অঞ্চলে মাদক পাচারের দায়ে পাঁচ ইথিওপিয়ান নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মূল বিষয়
AIআজ বৃহস্পতিবার আসির অঞ্চলে পাঁচ মাদক পাচারকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সাকাও আসাই ব্রাতো তেসফাই, কানফে তেখলাই হাদুশ ফোয়াদো, মিকেলি মারহান গারজাকির গেবরা, ডেস্তা গেবরে কিরোস এমবায়া এবং মহারি গেবরে হোয়ারিয়ে হেইলা হেইলাসা—সবাই ইথিওপিয়ার নাগরিক—একসঙ্গে হাশিশ পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন।
মন্ত্রণালয় আরও জানায়, নিরাপত্তা বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালতে দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় হয়, যা আপিল ও সৌদি সুপ্রিম কোর্টে অনুমোদনের পর বাদশাহর নির্দেশে কার্যকর করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক থেকে নাগরিক ও প্রবাসীদের সুরক্ষায় সৌদি সরকার বদ্ধপরিকর এবং মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করা হবে। এ ধরনের অপরাধে জড়ালে শরিয়াহ অনুযায়ী কঠিন শাস্তির হুঁশিয়ারিও দেয়া হয়েছে।
