ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত লঙ্ঘনের নিন্দা সৌদি আরবের
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত লঙ্ঘন, বিশেষ করে সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশে সাম্প্রতিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে।
মূল বিষয়
AIসৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত স্পষ্ট লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সৌদি আরব। সর্বশেষ ঘটনা হিসেবে সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশের গ্রামীণ এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "সৌদি আরব ইসরায়েলি দখলদার বাহিনীর নিরাপদ বেসামরিক জনগণকে আতঙ্কিত করা, আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন এবং সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের সম্পূর্ণ বিরোধিতা করছে। সৌদি আরব ১৯৭৪ সালের সংঘর্ষ নিরসন চুক্তি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছে, যাতে অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে। একই সঙ্গে, সৌদি আরব সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পুনরায় সমর্থন জানিয়েছে।"
