উটের মূত্র থেকে তৈরি খাদ্য সম্পূরক ক্যানসার চিকিৎসায় অনুমোদিত নয়: সৌদি কর্তৃপক্ষ
সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, উটের মূত্র থেকে তৈরি কোনো খাদ্য সম্পূরক ক্যানসার চিকিৎসার জন্য অনুমোদিত নয়।
মূল বিষয়
AIসৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, উটের মূত্র থেকে তৈরি কোনো ওষুধ ক্যানসার চিকিৎসার জন্য তাদের অনুমোদন পায়নি। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই পণ্যটি এ উদ্দেশ্যে অনুমোদিত নয়।
কর্তৃপক্ষ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে 'গুজব ও সত্য' বিভাগে জানিয়েছে, সংশ্লিষ্ট পণ্যটি তাদের কাছে খাদ্য সম্পূরক হিসেবে নিবন্ধিত। এতে বিভিন্ন ভিটামিন ও খনিজ রয়েছে, যা দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে সহায়ক।
এক্স প্ল্যাটফর্মে পোস্টটি দেখুন
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই পণ্যটি শুধু খাদ্য সম্পূরক হিসেবেই ব্যবহারের জন্য অনুমোদিত। এতে কোনো চিকিৎসা সংক্রান্ত দাবি অনুমোদিত নয় এবং ক্যানসার চিকিৎসায় ব্যবহারের অনুমতিও নেই। ফলে, পণ্যটির মাধ্যমে ক্যানসারের উন্নত পর্যায়ের রোগ নিরাময়ের দাবি ভিত্তিহীন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।