এক সপ্তাহে সৌদি আরবে ৮১৭৩ অবৈধ মোটরসাইকেল জব্দ
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এক সপ্তাহের অভিযানে ৮১৭৩টি অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক বিভাগ।
আজেল বাংলা43 মিনিট আগে · 1 মিনিট পড়া
মূল বিষয়
AIসৌদি আরবের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার পর্যন্ত অবৈধ মোটরসাইকেল ধরতে পরিচালিত অভিযানে দেশজুড়ে ৮১৭৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ট্রাফিক বিভাগ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, রিয়াদ অঞ্চলে ৪২৩৫টি, পবিত্র মক্কা নগরীতে ২১৪টি, মদিনা অঞ্চলে ১৭৯টি এবং জেদ্দা জেলায় ১৫৯৭টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিভাগের বিবৃতি অনুযায়ী, পূর্বাঞ্চলে ৪০১টি, আসিরে ৮৭টি, তাবুকে ১৯২টি, হাইল অঞ্চলে ৭৮টি, কাসিমে ১৪০টি এবং জাজান অঞ্চলে ৭৪৯টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
