অ্যামফেটামিন ও গাঁজা পাচারে দুই ইথিওপিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর আসিরে
আসিরে অ্যামফেটামিন ও গাঁজা পাচারের দায়ে দোষী সাব্যস্ত দুই ইথিওপিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মূল বিষয়
AIসৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, আসির অঞ্চলে অ্যামফেটামিন ট্যাবলেট ও গাঁজা পাচারের দায়ে দোষী দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, অভিযুক্তরা হলেন মাবরেতু সাকাই সাদেক আরহা ও জেনাবু সাকাই আসবাহা কাসাসাও, দুজনই ইথিওপিয়ার নাগরিক। মাদক পাচারে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।
মন্ত্রণালয় আরও জানায়, তদন্তে তাদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়। পরে তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। আপিল ও সৌদি সুপ্রিম কোর্টের অনুমোদনের পর বাদশাহর নির্দেশে রায় কার্যকর হয়।
২০২৬ সালের ১১ নভেম্বর, বুধবার (১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি) আসির অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক থেকে নাগরিক ও প্রবাসীদের সুরক্ষায় সৌদি সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
